প্রশ্নের প্রতিধ্বনি --- রাফুত মোস্তাফিজ
- রাফুত মোস্তাফিজ

বন্ধু, তুমি যে প্রশ্ন ছুঁড়ে দিলে নীরবতার আকাশে,
তার ঢেউ লাগে এখনো আমার চিন্তার বাতাসে।
মহাকাশের মতোই বিস্তৃত তোমার ভাবনা,
তবু মাটির টানে খুঁজে ফেরো জীবনের ফানা।

এ ধরায় সূর্যের আলো যেমন ঝরে,
তেমনি জ্ঞানের দীপ্তি জ্বলে অন্তরের ঘরে।
প্রশ্ন তোমার— সহজ, অথচ গভীর তার রেশ,
সেই উত্তরের পথে যেন খুলে যায় নতুন আবেশ।

দেখ মাটি যদি চায় শুধু নীরবতার ভাষা,
তবে আকাশ কেন ডাকে অসীমতার আশা?
এই দ্বন্দ্বেই বোনা হয় জীবনের গান,
আর প্রশ্নেই লুকিয়ে থাকে উত্তরের সন্ধান।

বন্ধু, তুমি যা ভাবো— সে সৃষ্টি নতুন পথ,
চিন্তার ভেলায় ভাসে অজানার রথ।
ভুল কিংবা সঠিক— সে তো পথেরই খেলা,
জ্ঞান যেখানে জাগে, সেখানেই আলোর মেলা।

তোমার প্রশ্ন আজ শেষ নয়, শুরু আরেক যাত্রা,
চিন্তার দরজায় কড়া নাড়ে অজস্র মাত্রা।
মহাবিশ্ব হাসে, তুমি যখন খুঁজো মানে,
এই খোঁজেই মানুষ বড় হয়— জ্ঞানের টানে।


০৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।